দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রামু উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত সিরাজুল ইসলাম ভুট্টো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রথমবারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো।

রামু উপজেলার ১১ টি ইউনিয়নে ৪৩ হাজার ২ শত ১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো অন্য দিকে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ১৬ হাজার ৪ শত ৩০ ভোট পেয়েছেন সাবেক রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

বুধবার সকালে যথাসময়ে সকাল ৮ থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪ টা শেষ হয় ভোট গ্রহণ। কোন প্রকার সহিংসতা ছাড়া নির্বিঘ্নে শেষ হয় সকল ভোটারদের ভোট গ্রহণ।

রামুতে দুই প্রার্থী কোন কেন্দ্রে কত ভোট পেলেন:

রামু ঈদগড় ইউনিয়ন মোটরসাইকেল ২৮৮৫

আনারস ১১২২, জোয়ারিনালা ইউনিয়ন মোটরসাইকেল ৪০০৬ আনারস ১০৬৭, চাকমারকুল ইউনিয়ন মোটরসাইকেল ৩৭৩০ আনারস ৩১৮, রশিদ নগর ইউনিয়ন মোটরসাইকেল ২২৯৮ আনারস ১০৭০, কচ্ছপিয়া ইউনিয়ন মোটরসাইকেল ৩৭২৯ আনারস ১৩৮১,ফঁতেখারকুল  ইউনিয়ন মোটরসাইকেল ৫৮৮৩

আনারস ৩৩৮১, গর্জনিয়া ইউনিয়ন – মোটরসাইকেল ৩৯৬০ আনারস-৯৭৯, কাউয়ারখোপ ইউনিয়ন মোটরসাইকেল ৩৪৬২ আনারস ১০৭৩২, খুনিয়া পালং ইউনিয়ন মোটরসাইকেল ৬৭৫১ আনারস ৩০৫৫, রাজারকুল ইউনিয়ন মোটরসাইকেল ২৯৮০ আনারস ১৪৩৮, মিঠাছড়ি ইউনিয়ন মোটরসাইকেল ৩৪০৭ আনারস ৮৭৯ ভোট।

এছাড়া চশমা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ সিকদার এবং প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুসরাত জাহান মুন্নী।

রামু উপজেলা নির্বাচনে ৩ টি পদে মোট ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন।

রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এর মধ্যে, পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন। ৬৪ টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ (বুথ) ছিলো ৩৪৮ টি।

Tag
আরও খবর