দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহত -৫

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আরো ও চারজন গুরুতর আহত হয়েছেন। উখিয়ার শাহপুরীর দ্বীপ হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করতে সক্ষম হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হলো উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের বাসিন্দা রুহুল আমিন এর ছেলে জুনায়েদ (২৫)। (বৃহস্পতিবার(৩০মে)দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার ধুরুমখালী ব্রীজ সংলগ্ন নজির আহম্মেদ বাড়ীর সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


গুরুত্বর আহতরা হলো হারুনের স্ত্রী মরিজান(৪৫),তার মেয়ে আনার কলি(২৫) ও মেয়ে নুর ফাতেমা(০৫)। এরা সবাই উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


জানা যায়,বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ধুরুমখালী ব্রীজ সংলগ্ন নজির আহম্মেদ বাড়ীর সামনে কক্সবাজার থেকে উখিয়া গামী একটি কাভার্ড ভ্যান-সিএনজির মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্হলে একজন নিহত হয়। এসময় আরো চারজন আহত হয়।পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে আসেন।পরে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেন


এ ব্যাপারে উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ নাজমুল হোসেন বলেন দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।গাড়ীর চালক পালিয়ে যায়।


এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর