দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

মহেশখালীতে চিংড়িঘেরে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া

মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনা এলাকায় চিংড়িঘেরে দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদল অস্ত্র উঁচিয়ে মহড়াও দিতে দেখা যায়।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে ডাকাতির এই ঘটনা ঘটে বলে অভিযোগ ঘের মালিকদের। এসময় ডাকাতদল হামলা চালিয়ে মাছের প্রজেক্ট ও ঘের থেকে চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানায় ঘের মালিক শফিক উল্লাহ্, বাদশাহ মেম্বার ও মঈনুদ্দিন।

স্থানীয় ও প্রজেক্ট ইজারাদাররা জানায়, দিনেদুপুরে জসিম, নাজিম, হোছাইন বাদশা, ইসমাইলসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া ডাকাতদলের ১৫/২০ সদস্য নিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে ধলঘাটা মহুরী ঘোনা এলাকায়। এসংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ধলঘাটায় ঘের ডাকাতি বা অন্য কোনো ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের দাবী, সন্ত্রাসীদের হাতে প্রদর্শিত অস্ত্র গুলো উদ্ধার করা হোক। না হয় যেকোনো সময় ধলঘাটায় বড় ধরনের সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে।

Tag
আরও খবর