লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে এক রাতেই পাঁচ ট্রান্সফরমার চুরি

দুর্গাপুরে এক রাতে সেচের পাঁচটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়নে এসব চুরির ঘটনা ঘটে। 

উপজেলার হারিয়াউন্দ গ্রামের আব্দুর রশিদ, হোসাইন আহমেদ এবং নলজোড়া গ্রামের এম এ জিন্নাহ, তৌফিক আহমেদ ও আবুল কাশেমের ফসলি জমি থেকে চুরি হয়ে যায় ট্রান্সফরমারগুলো। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে দুই ইউনিয়নের প্রায় ৩৫০ জন কৃষকের আমন বীজতলায় সেচের পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত আট মাসে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন আরো পাঁচটি নিয়ে মোট ২৮টি ট্রান্সফরমার চুরি হয়। 

Tag