দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

টেকনাফ উপজেলা নির্বাচন: স্থগিত সেন্টমার্টিন কেন্দ্রের ভোট ০৫ জুন

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া সেন্টমার্টিনে উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে।

৫ জুন সেন্টমার্টিনে ভোট গ্রহনের পর ভাইস চেয়ারম্যান পদটি ঘোষণা করা হবে।


৩০ মে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড় রিমালের কারণে সরঞ্জাম না পৌঁছানোয় ২৯ মে অনুষ্ঠিত কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সেন্ট মার্টিনের একমাত্র কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সেন্ট মার্টিনের একমাত্র ভোটকেন্দ্র ৬০ নম্বর জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৭১৩ জন। পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং নারী ভোটার ১ হাজার ৮৫৫।

বাকি ৫৯ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ছিলো জাফর আলম (আনারস) ৫২৩৬৭ ভোট, নুরুল আলম (টেলিফোন) ৩৫৯০১ ভোট, দিদার মিয়া (মোটর সাইকেল) ২১৩৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সরওয়ার আলম (টিউবওয়েল) ৩৯০৩৫ ভোট, রফিক উদ্দিন (মাইক) ৩৫১৫৪ ভোট, আবু ছিদ্দিক চশমা ১৬১৯২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরজিনা আক্তার (ফুটবল) ৬১৪০১ ভোট, তাহেরা বেগম (পদ্ম ফুল) ১৮৩৮৪ ভোট, গোলাপজান আক্তার (কলস) ১০০৯৩ ভোট।

Tag
আরও খবর