গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

পেকুয়ায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে জামাল হোসেন (৪৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।


শনিবার (১ জুন) রাত ২টার সময় উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত নজির আহমেদের পুত্র।


জানা যায়, শনিবার ভোর ৬টায় সময় বাড়ির লোকজন রান্না ঘরের খুঁটির সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জামাল হোসেনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পেকুয়া থানা পুলিশের এসআই রাজেস বড়ুয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে জামাল হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।



স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম জানান, জামাল হোসেন তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়, ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঝগড়ার জেরে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। পরে জামাল হোসেন এনজিও ঋণ পরিশোধ করে স্ত্রীকে তার বাড়িতে নিয়ে আসতে চেষ্টা করে। স্ত্রী বাপের বাড়ি থেকে আসতে রাজি না হলে স্থানীয় সমাজ কমিটির সদস্য আমজাদ শাহজাহানের মাধ্যমে বিষয়টি নিয়ে স্ত্রী পক্ষের লোকজনদের অবগত করে জামাল হোসেনের স্ত্রীকে স্বামীর বাড়িতে চলে আসতে অনুরোধ করে। এতেও সে ফিরে না আসায় জামাল হোসেন আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।



এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে নিশ্চিত হবো। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag
আরও খবর