ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা.

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা.

 কুমিল্লা চৌদ্দগ্রামে যুবলীগ নেতা মোঃ কামরুলের মাছের প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ কামরুল। শুক্রবার উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন ও জঙ্গলপুর গ্রামের মাঝে ডাকাতিয়া নদী এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কামরুল কয়েক বছর ধরে সাড়ে ৮ একর জায়গায় ‘বুদ্দিন মৎস সমবায় সমিতি’র নামে মাছের প্রজেক্ট পরিচালনা করছেন। তিনি বুদ্দিন গ্রামের মরহুম আবদুর রাজ্জাকের ছেলে। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘোচানোর। কিন্তু দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষাক্ত গ্যাস ট্যাবলেটে ভেঙে গেল সেই স্বপ্ন। শুক্রবার জুমআ’র নামাজের পর প্রজেক্টে গিয়ে দেখা যায় আশ-পাশের মানুষ মরা মাছ ধরছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোরে দূর্বৃত্তরা প্রজেক্টে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়। আস্তে আস্তে সব মাছ মরে ভেসে উঠে। 

ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা মোঃ কামরুল বলেন, ‘প্রজেক্টে দেশীয় রুই, কাতলা, মৃগেল, কার্প, গ্রাসকার্পসহ নানা মাছ ছিল। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নেব’।

স্থানীয় ইউপি মেম্বার শরীফ আহমেদ শাহীন বলেন, ‘খবর পেয়ে প্রজেক্টে গিয়ে দেখি-সব মাছ মরে ভেসে উঠেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই’।

আরও খবর