দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

উখিয়ায় ‘ওয়ার্ল্ড কনসার্ন’ এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড কনসার্ন। এরই ধারাবাহিকতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


শনিবার (১ জুন) সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর অধিনস্ত সমন্বিত উন্নয়ন প্রকল্প উখিয়া’র কার্যালয়ে, রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১৫টি দরিদ্র পরিবারের ১৫ জন নারীকে প্রশিক্ষণ পরবর্তী সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ হামজা, ইউনিয়ন পরিষদ প্রাক্তন সদস্য রুহুল আমিন, সমন্বিত উন্নয়ন প্রকল্প-এর প্রোগ্রাম ম্যানেজার তুহিন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সুজন শর্মা ও প্রোগ্রাম অফিসার জুঁই জুলিয়ানা রিছিল।


প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন বলেন “মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। আর আয়বৃদ্ধিমুলক কার্যক্রম নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে। আমরা প্রত্যাশা রাখি, যে সকল মা সেলাই মেশিন গ্রহণ করেছে ও সেলাই প্রশিক্ষণ নিয়েছে তারা এর যথাযথ ব্যবহার করবে এবং সমাজে অন্য মায়েদের কাছে উদাহরণ হয়ে থাকবে।

Tag
আরও খবর