ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণতন্ত্র, ভোটাধিকার, আদায়ে বিএনপি পিচ পা হবে না - চট্টগ্রামে ব্যারিষ্টার মীর হেলাল

বক্তব্য রাখছেন ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন




চট্টগ্রাম অফিস  -   বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, দমন, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এক দলীয় সরকারের অধীনে এই দেশে আর কোন নির্বাচন দেশে হবে না, হতে দেওয়া হবে না।

 তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। জনগণের অধিকার আদায়ের রাজপথে আছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আদায়ের বিএনপি আর পিচ পা হবে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আজ সব কিছুর মূল্য দিগুন থেকে তিন গুণে বেড়েছে। মানুষ আর দিশেহারা।

   ৩১ অক্টোবর    ( সোমবার  )  দুপুরে হাটহাজারী পৌরসভা বিএনপির সাথে পৌর সভা বিএনপির সম্মেলন ও ৭ নভেন্বর পালন উপলক্ষে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।

পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব ওহেদুল আলমের পরিচালনায় অনুষ্টিত হয়।

তিনি আরো বলেন, এই সরকার ১০ টাকায় চাল খাওয়াবে বলে, ঘরে ঘরে চাকরি দিবে বলে ক্ষমতায় এসেছে। অথচ তা না করে দীর্ঘ ১৩ বছরের ধরে জনগণের টাকা লুটপাট করেছে। আর এখন বলছে আগামী বছর ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। জনগণ এই দুর্ভিক্ষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্ভিক্ষের কথা বলে জনগণকে আবার ধোকা দিতে চায়। দুর্ভিক্ষের আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর সহ হাটহাজারী পৌরসভার নয় ওয়ার্ডের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন

আরও খবর