আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-06-2024 12:39:17 pm

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  


রোববার (২ জুন) চট্টগ্রামের ৭ম যুগ্ম মহানগরের জজ মো. মহিউদ্দীনের আদালত এই রায় দেন। রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এস হোসেন সাহেদ।


মামলার নথি থেকে জানা যায়, নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ১০ হাজার টাকা দিয়েছিলেন ২০২১ সালের এপ্রিল মাসে।কিন্তু মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি ইভ্যালি। ইভ্যালি একটি চেক দিয়েছিল কিন্তু সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়। এই ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন আবিদ বাদী হয়ে ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম আদালতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। 


বাদীর আইনজীবী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম বলেন, ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত চেকের সমপরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামিরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।  প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান।

আরও খবর