বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের তীব্র আন্দোলন


বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সাংবাদদাতাঃ দেশের স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালিত করছে। 


সোমবার (৩ জুন) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত ১৩ মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। মানববন্ধনে সরকারের পেনশন সংক্রান্ত এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।   


মানববন্ধনে বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান বলেন, আশা করি, সরকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দাবির কথা বিবেচনা করবে এবং বৈষম্যমূলক এই স্কিমটি প্রত্যাহার করবে। এই স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই ঐক্যবদ্ধ। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করার কথা বিবেচনা করা হবে।


বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এর মহাসচিব এবং বশেমুরবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা এই স্কিমের বিপক্ষে নই যদি এটি শুধুমাত্র সেইসব মানুষের জন্য হতো যারা পেনশন সুবিধার আওতায় ছিল না। কিন্তু সরকার এটিকে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য করে তুলেছে, যা বৈষম্যমূলক। কেননা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পূর্বে থেকেই পেনশন সুবিধার আওতাভুক্ত। আমরা আশা করি সরকার আমাদের দাবির গুরুত্ব বিবেচনা করবে এবং জনস্বার্থে পদক্ষেপ নেবে। 

Tag
আরও খবর