গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি কারাগারে প্রেরণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


নুরুল বশর টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।


বাদীর আইনজীবী সাহাব উদ্দিন সাহীব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।


তিনি বলেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে বাদী টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা চাচাতো ভাই মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানাল এর ভাড়াবাসা দখল করতে যায় আসামী নুরুল বশর। তাদের হামলায় বাদী ও তার স্বামীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।


এ ঘটনায় রেহেনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৮০/২০২৪।


উক্ত মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন প্রধান আসামী নুরুল বশর। সোমবার নিম্ন আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

Tag
আরও খবর