দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নাফ নদীতে কাঁকড়া শিকারে গিয়ে ফের নিখোঁজ রাখাইন এক নারী

নাফনদীতে কাঁকড়া শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন রাখাইন নারী মা গং। নাফনদীর কিনারে কেওড়া বাগানে কাঁকড়া শিকারে যান তিনি।

রাখাইন নারী মা গং(৫১) টেকনাফ উপজেলা হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনছার স্ত্রী।

নিখোঁজের পরিবার জানায়, সোমবার (৩ জুন) সকালে স্ত্রী মা গং পার্শ্ববর্তী নাফনদীর কিনারে কেওড়া বাগানে কাঁকড়া শিকারে গিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। এই ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তার পরিবার।

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, খবর পেয়েছি আমার ইউনিয়নের চৌধুরী পাড়ার রাখাইন এক নারী নাফনদীতে কাকঁড়া শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছে, এবিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে,আমরাও খুঁজাখুঁজি করতেছি৷

অন্যদিকে বিগত ১৬ মে বৃহস্পতিবার হোয়াইক্যং নাফসীমান্তে কাকঁড়া শিকার করতে গিয়ে দুই চাকমা যুবক অপহরণের ১৮দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মিলেনি তাদের৷ অপহরণের শিকার ওই দুই যুবক ছিলেন টেকনাফের হোয়াইক্যং লম্বাগোনা এলাকার মৃত ওচামং চাকমার ছেলে চৈলা মং চাকমা ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা৷

এদিকে নিখোঁজ মা গং কে ফিরে পেতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার৷

Tag
আরও খবর