দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কক্সবাজার ঘুরতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ কুমিল্লার ফাহাদ

সহকর্মীদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে গিয়ে ফাহাদ হোসেন (২৬) নামের এক নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি ৪ দিনেও। গত শনিবার (১ জুন) বিকেলে কক্সবাজার সুগন্ধা বীচের পাশের হোটেল সিএফের সামনে থেকে তিনি নিখোঁজ হন।


নিখোঁজ ফাহাদ হোসেন জেলার বরুড়া উপজেলার নরিন্দ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি বরুড়া পৌর সদরে মেসার্স ইফতেখার এন্টারপ্রাইজ নামের রবি ডিলার পয়েন্টের এসআর হিসেবে কর্মরত আছেন।


তার পরিবার ও সাথের বন্ধুবান্ধবের বরাত দিয়ে জানা গেছে, গত ৩০ মে রাতে মেসার্স ইফতেখার এন্টারপ্রাইজের পক্ষ থেকে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হন প্রতিষ্ঠানটির ৪৭ জন রিটেইলার, কর্মকর্তা-কর্মচারী। শুক্রবার (৩১ মে) সকালে গিয়ে তারা কক্সবাজারের একটি হোটেলে ওঠেন। পরদিন শনিবার (১ মে) রাতে সবার গাড়িতে করে ফিরে আসার কথা ছিল। এদিন বিকেলে বীচে ঘোরাফেরা শেষে কেনাকাটার জন্য সবাই বিভিন্ন মার্কেটে যান। এ সময় ফাহাদও মার্কেটে যাওয়ার কথা বলে চলে যান। কিন্তু পরে আর তিনি ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে যান সবাই। পরে ইফতেখার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা সাদেকুর রহমান ভূঁইয়া কক্সবাজার সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।


কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ যুবকের সাথে আশা লোকজন একটা জিডি করেছেন। আমরা তার সর্বশেষ লোকেশন পেয়েছি। এখন মোবাইল বন্ধ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ

Tag
আরও খবর