জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

৩২ বছর কর্মজীবন শেষে বিদায় সংবর্ধিত হলেন অধ্যাপক আব্দুল আজিজ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের ধনবাড়ীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আসিয়া হাসান মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক  আব্দুল আজিজ কলেজ প্রতিষ্ঠার সময় থেকে দীর্ঘ ৩২ বছর বনার্ঢ্য কর্মজীবন শেষে ৩০ এপ্রিল, ২০২৪ অবসর গ্রহন করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার ০৪ জুন কলেজ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ ভাবে কলেজ প্রশাসনের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার । বিদায় সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য   রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনসার আলী, গভর্নিং বডির সদস্য আরশেদ আলম, ইতিহাস  বিভাগের  আশরাফ হোসেন, বাংলা বিভাগের হাফিজুর রহমান, জীব বিজ্ঞান বিভাগের তোফাজ্জল হোসেন।

ইংরেজী বিভাগের মনিরুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য হাবিল উদ্দিন, রফিকুল ইসলাম বাবলু, অধ্যাপক মন্ডলী, সুধীজন ও শিক্ষার্থী বৃন্দ। 

উল্লেখ্য অধ্যাপক আলহাজ্ব আব্দুল আজিজ অধ্যাপনার পাশাপাশি সাংবাদিককতায় বিশেষ অবদান রেখেছেন।  তিনি সাপ্তাহিক আলোকিত মধুপুর পত্রিকার সম্পাদক ও মধুপুর প্রেসক্লাবের একাধিক বার নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও  তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। 
আরও খবর