দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

টেকনাফে দুই কাঠুরিয়া অপহরণ,২০ লাখ টাকা মুক্তিপন দাবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে দুই কাঠুরিয়া অপহরণে শিকার।মুক্তিপন হিসাবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে জানা গেছে।


অপহৃতরা হলেন-টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বড়ডেইলের পেঠান আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৩২) ও একই গ্রামের মৃত মুজাহার মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৬)।


সোমবার ( ৩ জুন)সকাল১০ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।


ভিকটিমের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান,বাহারছড়া ইউপি’র বড়ডেইলের বাসিন্দা মো. আব্দুল্লাহ ও আক্তার হোসেন নামের দুই কাঠুরিয়া পাহাড়ে জ্বালানি লাকড়ির জন্য গেলে অপহরণকারীর কবলে পড়েন।এবং তাদেরকে ফেরত পেতে অপহৃত ভিকটিমের মোবাইল থেকে ২০ লাখ টাকা মুক্তিপন চেয়ে পরিবারের কাছে ফোন করা হচ্ছে বলে তিনি জানায়।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান,বাহারছড়া বড়ডেইল এলাকার অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধারের পুলিশের একাধিক টিম কাজ করছেন।এখনো পাহাড়ে পুলিশের অভিযান চলমান রয়েছে।


উল্লেখ্য,বিগত দুই বছরে টেকনাফ উপজেলায় কৃষক,শ্রমিক,স্কুল -কলেজ,পর্যটক টমটম ( ইজিবাইক) ও সিএনজি চালক সহ ৩ শতাধিক লোক অপহরণের শিকার হয়েছিল।এবং মুক্তিপন দিতে না পেরে ৫ জন নিহত হয়েছিল অপহরণকারীর হাতে।

Tag
আরও খবর