কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আপন ভাইয়ের বউ কে শ্লীলতাহানীর চেষ্টা

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 05-06-2024 04:25:52 am


মাদারীপুরের শিবচরে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।গত ২৪ মে উপজেলার বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের ৩নং ওয়ার্ড মাদবর কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ গৃহবধূ  শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


ঘটনা সুত্রে জানা গেছে, ভুক্তভোগী নুরুন্নাহার আক্তার (২৮) এর যাদুয়ারচর গ্রামের মাদবর কান্দি এলাকার মোঃ সামাদ মাদবরের ছেলের সাথে তার বিয়ে হয়। 

বিয়ের পর স্বামীর বাড়িতে ঘর সংসার করা অবস্থায় এক কন্য সন্তানের মা হন তিনি।এরপর সংসারের আর্থিক সচ্ছলতা রাখার জন্য স্বামী দীদার মাদবর  রাজধানীর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীতে চলে যান।এরই সুযোগে বিভিন্ন সময় অভিযুক্ত আজিজুল মাদবর(৬১) তার আপন ছোট ভাইয়ের স্ত্রীরকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।এরই এক পর্যায়ে গত ২৪ মে বিকেল ৪:৩০ মিনিটে ভাসুর আজিজুল মাদবর ঐ গৃহবধূর শয়ন ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।এ সময় ওই গৃহবধূ ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে আসে,এবং আজিজুল মাদবরকে গৃহবধূর ঘর থেকে পালিয়ে যেতে দেখে।

এ বিষয় অভিযুক্ত আজিজুলের সাথে যোগাযোগ করতে একাধিকবার তার বাড়ি গেলেও তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। শিবচর থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ  জানান এই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তারা যথাযথ ব্যবস্থা নিবেন।


আরও খবর