দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আইএফআরসি'র প্রেসিডেন্ট কেট ফোর্বসের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর প্রেসিডেন্ট মিসেস কেট ফোর্বস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে উখিয়ার ১১ নম্বর ক্যাম্পে আগমন করেন তিনি।


কেট ফোর্বসের সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. ওবায়দুল কবির চৌধুরী ও ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী হেলাল। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ জনের একটি দলসহ তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।


মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্প-১১-এর ইনচার্জের সঙ্গে ক্যাম্পের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে ওই ক্যাম্পের ডিস্ট্রিবিউশন সেন্টারে বাচ্চাদের মাঝে কাপড়, সাবান, ইত্যাদি বিতরণ করেন। সি ব্লকে তাদের দেওয়া রোহিঙ্গা শেড পরিদর্শন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্প-১২-এর প্রাইমারি হেলথকেয়ার হাসপাতাল পরিদর্শন করেন। ওই ক্যাম্পে থাকা পানি ডিস্ট্রিবিউট সেন্টার পরিদর্শন করেন।


এর পরে দুপুর সোয়া ১টার দিকে ক্যাম্প-৪-এর ইউএনএইচসিআর-এর সঙ্গে যৌথভাবে থাকা এমআরআরও সেন্টার পরিদর্শন করেন।


২টার দিকে ট্রানজিট ক্যাম্পে থাকা রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন। শেষে বেলা ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার উদ্দেশে রওনা করেন কেট ফোর্বস।

Tag
আরও খবর