দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সেন্টমার্টিনে চলছে ভোটগ্রহণ: প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন দ্বীপের ভোটাররা

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ চলছে। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে কেন্দ্রটিতে।

উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ইভিএমে

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।

স্থানীয় তরুণ ভোটার নূর মোহাম্মদ শওকত বলেন, প্রথমবারের মতো সেন্টমার্টিনে ইভিএমে ভোটাররা ভোট দিতে আসছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান,

দুপুর ১২ টায় ২৮% ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে। দুপুর ২টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে কেন্দ্রটিতে।

এতে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৭১৩ জন। যার মধ্যে পুরুষ ১৮ শ’ ৫৮ জন এবং নারী ভোটার ১৮ শ’ ৫৫ জন।

তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ‘ ভাইস চেয়ারম্যান ‘ পদে। বাকি দুই পদে বিপুল ভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হচ্ছে না।

উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, মূলত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত ৫৯ কেন্দ্রের ভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই পদে জাফর আহমেদ ও মর্জিনা আকতার বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  ফলে এ দুই পদে ভোটগ্রহণ হচ্ছে না।

Tag
আরও খবর