পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রেমালে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-06-2024 02:37:59 pm

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৭ কোটি টাকার (৫ লাখ ব্রিটিশ পাউন্ড) মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।


৬ জুন, বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের এই সহায়তা থেকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, ভোলা, পিরোজপুর এবং পটুয়াখালী জেলার ৪৩ হাজারের বেশি মানুষকে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হবে।


নারী, শিশু এবং যারা তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদেরসহ ক্ষতিগ্রস্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদাকে এ সহায়তা থেকে অগ্রাধিকার দেওয়া হবে।


যুক্তরাজ্যের এ সহায়তা ক্রিশ্চিয়ান এইড, অ্যাকশন এইড, জাগো নারী এবং কোস্ট ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত হবে। এটি বাংলাদেশ সরকারের চলমান সহায়তার পরিপূরক।


বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ম্যাট ক্যানেল বলেছেন, যুক্তরাজ্য ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে। ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৮ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। যুক্তরাজ্য ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে বলে আমি আনন্দিত।

আরও খবর