লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

আজ বেস্ট ফ্রেন্ড দিবস


 আজ ৮ জুন, ‘বেস্ট ফ্রেন্ড’ ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দিনটি চালু করে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।

 বন্ধু, যাকে বলা যায় নিজের জীবনের প্রত্যেকটি অনুভূতির কথা। খারাপ হোক বা ভালো, সমস্ত মুহূর্তের কথা শেয়ার করা যায় তার সঙ্গে। জীবনে চলার পথে যদি একটি ভালো বন্ধু পাওয়া যায় তাহলেই জীবনের চলার পথ হয়ে যায় খুবই মসৃণ। তাই এই বিশ্ব প্রিয় বন্ধু দিবস উপলক্ষ্যে আপনি আপনার বন্ধুকে জানান তার প্রতি আপনার ভালোবাসার কথা।

 প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই পালন করা হয় এই দিনটি। আপনার জীবনে তার ভূমিকা কতখানি, তা মনে করিয়ে দেওয়ার মাধ্যমেই আপনি পালন করতে পারেন এই দিনটি।

১৯৩৫ সালের ৮ জুন এই দিনটিকে পালন করার স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগস্ট মাসের প্রথম রোববার জাতীয় বন্ধুত্ব দিবস এবং ৮ জুন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস পালন করার কথা ঘোষণা করে তারা। এই সময় এই দিনটি জনপ্রিয় না হলেও সময়ের সঙ্গে সঙ্গে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ এই দিনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বজুড়ে।