মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জবি বিনামূল‍্যে চিকিৎসা সেবা দিবে পরিসংখ্যান বিভাগ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি-তে জরুরী মেডিসিন সেবা দেয়া হবে৷ বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় সেমিনারে ফ্রিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ঔষধ সামগ্রী সরবরাহ করার এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই সেবাটি সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


সোমবার বেলা ১২টায় বিভাগের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবাটি উন্মুক্ত করা হয়।


বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনটি ১৩ তলা বিশিষ্ট হওয়ায় উপরের দিকে অবস্থিত বিভাগের শিক্ষার্থীদের জরুরী প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ করতে নিচে নেমে মেডিকেল সেন্টার কিংবা ফার্মেসিগুলোতে যেতে হয়। এতে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি অনেকে আরও অসুস্থ হয়ে পড়ে। ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে শিক্ষক-শিক্ষার্থী সহ সকলের জন্য ফ্রিতে জরুরী মেডিসিন সেবা চালুর ব্যবস্থা করা হয়েছে।


উদ্যোগটি নেয়া বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম জানান, আমাদের অনেক শিক্ষার্থী প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। সেই প্রেক্ষিতে নিজ উদ্যোগে তাদের জরুরি প্রয়োজনে একটি স্যালাইন বা একটি নাপা ট্যাবলেট এমন জরুরি মেডিসিন সেবা চালুর ব্যবস্থা করেছি।


জরুরি এ সেবাটি চালুর সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, সহকারী প্রক্টর এবং বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, আব্দুল বাতেন সহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর