নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

উখিয়ার সোনারপাড়া মাদ্রাসার দাখিলে উত্তীর্ণ ৭৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া দাখিল মাদ্রাসার এসএসসি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার তু্লে দেওয়া হয়।


শনিবার (০৮ জুন) সকালে মাদ্রাসার হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সুপার মওলানা মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি এইচ এম জসিম উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার দাতা সদস্য আবু সৈয়দ, বিশিষ্ট শিক্ষানুরাগী খাইরুল আমিন চৌধুরী, অভিভাবক সদস্য মোকতার আহমদ, অভিভাবক সদস্য আব্বাস উদ্দিন সওদাগর, অভিভাবক সদস্য হাজী আজিজ উল্লাহ, মহিলা অভিভাবক সদস্য রেহেনা বেগম প্রমুখ।


এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।


৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জন কৃতি লাভ করেন৷ তাদের মধ্যে এ-প্লাস গ্রেট পেয়েছেন একজন, এ গ্রেট পেয়েছেন ৪০ জন, এ-মাইনাস গ্রেট পেয়েছেন ৩২ জন। এ সময় এ-প্লাস গ্রেট পাওয়া শিক্ষার্থী তাসনিম আমিন ইমু কে স্বর্ণপদক প্রদান করেন অত্র পরিচালনা কমিটির দাতা সদস্য আবু সৈয়দ।


সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক (ক্রেষ্ট) ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শেষে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা।

Tag
আরও খবর