দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়,দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত দু'টি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায় এবং ২য় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 


আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


রবিবার (৯ জুন) বিকাল ৫টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


আসন্ন ঈদ উপলক্ষে পৌরসভাসহ পুরো জেলায় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং নিরাপদে ঈদের নামাজ আদায়ের ব্যাপারে আলাপ-আলোচনা হয়।


এসময় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডে কোরবানির জন্যে স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, কোরবানির পশুর হাট এবছর খুরুস্কুল নতুন ব্রীজের পাশে বসানো হচ্ছে।


সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী সহ অন্যান্যরা।

Tag
আরও খবর