দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

র‌্যাবের অভিযানে ৪০ ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক-১,পলাতক-৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে ৪০ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকারটি জব্দ করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় একজন নারী মাদক কারবারীকে আটক করা হয় ।


আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেন্ডল পাড়ার ফরিদ আহম্মদের মেয়ে ও আবু বক্কর সিদ্দিকের স্ত্রী সাদিয়া আক্তার (২২)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,রবিবার (৯ জুন) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ প্রাইভেটকার যোগে টেকনাফ বাজার থানা মোড় হয়ে সাবরাং বাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল প্রাইভেটকারটি সনাক্তকরণসহ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকের জন্য গাড়িটি’কে থামানোর লক্ষ্যে বারংবার সংকেত দিতে থাকে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি দ্রুত গতিতে চালানো এবং একপর্যায়ে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারটি রেখে পালানোর চেষ্টাকালে বাচ্চাসহ একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম ঠিকানা প্রকাশসহ তার অপর ৩ সহযোগী গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়েছে মর্মে স্বীকার করে। এছাড়াও উক্ত প্রাইভেটকারের পিছনের সিটের ভিতর মাদকদ্রব্য ইয়াবা লুকায়িত অবস্থায় রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির দেহ ও প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের সিটের ভিতর থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ ৩১-০১৩৩) জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃত এবং পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত । তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে মজুদকৃত ইয়াবার চালান এক স্থান হতে অন্যত্র নিয়ে বিক্রির জন্য মাধ্যম হিসেবে বিভিন্ন যানবাহনের ব্যবহার করতো। চক্রটি নিজেরা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিয়ে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর