মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ইসলামপুরে ৪৬ হাজারের বেশি অতিদরিদ্র পরিবার ভিজিএফের চাল পাবে


জামালপুরের ইসলামপুর উপজেলায় অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রমের আওতায় ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচিতের আওতায় সাড়ে ৪৬ হাজারেরও বেশি পরিবার চাল পাবেন। 


প্রতিটি পরিবারে একজন কার্ডধারীকে ১০ কেজি হারে চাল ঈদ উল-আযহার আগেই বিনামূল্যে বিতরণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গতকাল সোমবার চাল উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করে আগামীকাল বুধবার বিতরণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। 


উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে,

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে 'ঈদ উপহার' হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ভিজিএফের আওতায় ইসলামপুর উপজেলায় ৪৬ হাজার ৬১টি দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে ৪৬০ মেট্টিক টন, ৬১০ কেজি চাল বরাদ্দ অনুমোদন হয়।



এরমধ্যে উপজেলার কুলকান্দী ইউনিয়নে অতিদরিদ্র উপকারভোগীর ২৭৫৭ জন, বেলগাছা ইউনিয়নে ৩৯৬৮ জন, চিনাডুলী ইউনিয়নে ৪২৬৭ জন, সাপধরী ইউনিয়নে ২৪২২ জন, নোয়ারপাড়া ইউনিয়নে ৩৯৬৮ জন, ইসলামপুর সদর ইউনিয়নে ৩৭১৬ জন, পাথর্শী ইউনিয়নে ৪৬৪৭ জন, পলবান্ধা ইউনিয়নে ৩৩০০ জন, গোয়ালেরচর ইউনিয়নে ৪০৬৪ জন, গাইবান্ধা ইউনিয়নে ৫০৯৩ জন, চরপুটিমারী ইউনিয়নে ৪৯২৩ জন এবং চরগোয়ালিনী ইউনিয়নে ২৯৩৬ জন।


সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, 'উপজেলা খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করেছি। আমাদের ইউনিয়নটি যমুনার মধ্যবর্তী অঞ্চল। বরাদ্দ কম আসায় এ ইউনিয়নের সব গরীব মানুষকে চাল দেওয়া সম্ভব হবে না। বরাদ্দ না বাড়ালে গরীব মানুষ তাঁদের ন্যায অধিকার বঞ্চিত হবেন।'


উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু জানান, 'দারিদ্র্যে সূচক উন্নতি হওয়ায় এ উপজেলায় গরীব মানুষের সংখ্যা কমে গেছে। যার ফলে বরাদ্দও কম এসেছে। 



আরও খবর