নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

পর পর স্পিড বোটে মিয়ানমারের গুলি বর্ষণ, যোগাযোগ বিচ্ছিন্ন সেন্টমার্টিন

দিন যতই গড়াচ্ছে ততই আতঙ্ক বাড়ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের মানুষের। 


আজ টেকনাফ থেকে জরুরী ভিত্তিতে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি রোগী বহনকারী স্পিড বোটকে লক্ষ্য করে মিয়ানমারের গুলির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত হয়নি। 


মঙ্গলবার (১১ জুন) সকাল ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টি যাত্রাকালে নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া পৌছলে এ ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীর বরাতে বোট মালিক সমিতির সেক্রেটারি ছৈয়দ আলম জানান, টেকনাফ থেকে চিকিৎসা শেষে সেন্টমার্টিন ফেরার পথে একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি ছুড়ে। এর আগে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুড়লেও আজ ছোট ডিঙি নৌকায় করে নদীতে নেমে গুলিবর্ষণ করে, এসময় স্পিড বোটে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। পরে তারা সেন্টমার্টিনে নিরাপদে পৌঁছে। এবং এর পর থেকে ভয়ে বোট চলাচল বন্ধ রেখেছে চালকরা।


এর আগে গত ৫ জুন সেন্টমার্টিন দ্বীপের স্থগিত নির্বাচন সম্পন্ন করে ফেরার পথে নাফনদীর মোহনায় নির্বাচনীয় কর্মকর্তাদের ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছুঁড়ে। এসময় একটানা ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি ছুঁড়ে। প্রাণে রক্ষা পান নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

পর পর দুইদিন আবারও একই ধরণের ঘটনা ঘটে। একের পর এক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোঁড়া হচ্ছে। এরফলে আতঙ্কিত হয়ে পড়েছে ট্রলার মালিক ও এই রুটের যাত্রী। যার কারণে গত ৭ জুন থেকে বন্ধ করে দেওয়া হয় ট্রলার ও স্পীডবোট চলাচল। 


কোস্টগার্ড সূত্র জানায় "এরকম কয়েকটা গোলাগুলির ঘটনা ঘটেছে তবে সেন্টমার্টিন রুটে ভাটার সময় ডুবো চর ভেসে ওঠায় ট্রলার এবং নৌকা মিয়ানমার সীমান্ত ঘেঁসে চলাচল করায় মিয়ানমার এর দিক থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে সেই গুলি আরাকান আর্মি নাকি মিয়ানমারের বিজিপি ছুড়েছে সে বিষয়ে নিশ্চিত নয় তারা।"


যোগাযোগ বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়ার আশংকা করছে স্থানীয়রা। যেহেতু সাগরই একমাত্র যোগাযোগের মাধ্যম তাই এখন সব ধরণের যোগাযোগ বন্ধ রয়েছে সেন্টমার্টিন দ্বীপের সাথে।


কারণ হিসেবে তাঁরা বলছেন, সেন্টমার্টিন থেকে টেকনাফ যাতায়াতের জন্য তাদের একমাত্র মাধ্যম ট্রলার ও স্পীডবোট। কিন্তু গত ৪ দিন ধরে সব ধরণের সার্ভিস বন্ধ রয়েছে। এরফলে দ্বীপের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে টেকনাফের। শুধু মানুষ যাতায়াত নয়, যেতে পারছেনা কোন খাদ্যও। কোরবানের ঈদ ঘনিয়ে আসায় উদ্বেগ আরো বাড়ছে। এমন অবস্থা চলতে থাকলে শীঘ্রই খাদ্য সংকটে পড়বে দ্বীপের মানুষ। সংকট মোকাবেলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগীতা চান তারা।


এই দ্বীপে ১০ হাজার মানুষের বসবাস। খাদ্য গুদাম না থাকায় টেকনাফ থেকেই প্রতিনিয়ত সব ধরণের জিনিসপত্র নিয়ে যেতে হয়। তাই খাদ্য সংকটের আশঙ্কার বিষয়টি মাথায় রেখেই বিকল্প পথ খুঁজছে জেলা প্রশাসন। তবে এখনো কোন সমাধান বের হয়নি বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট ইয়ামিন হোসেন।


দীর্ঘ সময় ধরে মিয়ানমারে দেশটির সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠির সংঘাত চলছে। গত কিছুদিন ধরে টেকনাফ কক্সবাজার সীমান্ত এলাকাগুলো নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহী গোষ্ঠির। নাফনদীর সেন্টমার্টিন রুটে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মিই গুলি ছুঁড়ছে বলে দাবী বাংলাদেশ সীমান্তের স্থানীয়দের।

Tag
আরও খবর