নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা ও সাড়ে ১৭ কেজি গাজাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ও সাড়ে ১৭ কেজি গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার নুর আহমদ প্রকাশ বলির ছেলে শাব্বির আহমদ(৩৭) এবং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিলবনিয়া পাড়ার বাসিন্দা মৃত ফয়েজ আহমদের ছেলে মোঃ ফায়সাল ( ৩০)।


কক্সবাজার র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার (১০ জুন) রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার শাব্বির আহমদ(৩৭) কে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেরসহ আটক করতে সক্ষম হয় । এসময় আরো ৩ জন মাদক কারবারী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দিক বিদিক পালিয়ে যায় বলে র‍্যাব জানায়।


এছাড়া অপরদিকে একইদিন অপর একটি অভিযানে র‍্যাব-১৫ এর চৌকস আভিযানিক দলের সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিলবনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিলবনিয়া পাড়ার মোঃ ফায়সাল (৩০) কে ১৭.৫ কেজি গাজাসহ আটক আটক করতে সক্ষম হয়।তিনি আরো জানান,আটককৃত ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর