সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবার সড়কে সড়ক বাতির উদ্বোধন

কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউনিয়নের কুতুব শরীফ দরবার সড়কে  দৃষ্টিনন্দন সড়কবাতি উদ্বোধন করা হয়েছে।বুধবার (১২ জুন)সন্ধ্যা ০৭ টায় কুতুব শরীফ দরবারে সুইচ চেপে নান্দনিক  সড়ক আলোকায়নে এই সড়ক বাতি উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন,০২ নং দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ,আবাসিক প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  কুতুবদিয়া মুহাম্মদ আবুল হাসনাত,কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান।উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর সড়কটির আলোকায়ন ঘুরে দেখা হয়। অনন্য রূপ পায় রাতের এই সড়ক। যেন সড়কে রাজকীয় আলোতে মুগ্ধ এলাকাবাসী।উদ্বোধনকালে ০২ নং দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ  বলেন,কুতুবদিয়ার মধ্যে শুধুমাত্র দক্ষিণ ধূরুং ইউনিয়নে আমরাই  উন্নতমানের দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি স্থাপন করছি। এরই ধারাবাহিকতায় কুতুব শরীফ দরবার  সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হলো। দরবার রাস্তার মাথা সড়ক,ধূরুং বাজার সড়ক,নূরার পাড়া সড়ক ও ধূরুং কাচাঁ সড়কে সড়ক বাতি লাগানো হয়েছে।আগামীতেও অন্যান্য সড়কে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি লাগানো হবে।

Tag
আরও খবর