ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

সুন্দরবনের ৬০০ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারের উদ্দেশে চোরা শিকারীদের পেতে রাখা ৬০০টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ। একই সময় জব্দ করা হয়েছে কাঁকড়া ধরার জন্য ব্যবহৃত ১৬টি নিষিদ্ধ চারো।

বনবিভাগ জানায়, সোমবার (১৬ জুন) দুবলা জেলেপল্লীর টহল ফাঁড়ি সংলগ্ন কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় বনপ্রহরীরা নিয়মিত টহলের সময় নৌকা ও পায়ে হেঁটে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বনের ভিতরে হরিণ শিকারের পাতা মালা (গোলাকৃতি ফাঁদ) ফাঁদ দেখতে পান। পরে সেখান থেকে ৬০০টি ফাঁদ এবং কাঁকড়া ধরার জন্য পাতা ১৬টি নিষিদ্ধ চারো জব্দ করে।

এর আগে, গত ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি এবং নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাকা থেকে ৫৩টি ফাঁদ জব্দ করে বনবিভাগ। এছাড়া ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খাল এলাকা থেকে আরও ৪৫০টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।


আরও খবর