মাগুরায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ১১ টার সময় স্থানীয় নোমানী ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর যে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ঘটে তার চেতনা আমাদের বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ ই নভেম্বরের কোন বিকল্প নেই। এখনো বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন পড়াজিত শক্তি আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২ টায় স্থানীয় নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্র্লিতে মাগুরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে