মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন মালিকানায় ও নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সম্রাট ফিলিং স্টেশন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা–সিলেট মহাসড়কের সাতগাঁও এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফিলিং স্টেশনটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সম্রাট ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী।
অনুষ্ঠানে বক্তব্য দেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীন মাওলাসা সাদ আমিন বর্ণভী। পরে তিনি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আরো বক্তব্য দেন শ্রীমঙ্গল মতিগঞ্জ রাজ্জাকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গফুর, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলা আব্দুর রহমান আসজদ বর্ণভী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গলের নাজিম ও ব্যবসায়ী ইসমাইল হোসেন, ব্যবসায়ী আবুল হোসেন, মাওলানা এম এ রহিম নোমানী, ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার শহর সভাপতি মাওলানা নুহ বিন হোসাইন, মাওলানা তোফায়েল রাহমানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাওলানা তালহা হামিদী বলেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আদালতের রায়ের মাধ্যমে সম্রাট ফিলিং স্টেশনের সম্পূর্ণ মালিকানা শেখ আহমদ আফজাল বর্ণভীর কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন উদ্যমে আবারও প্রাণ ফিরে পাচ্ছে প্রতিষ্ঠানটি। পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাতের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করেছে ফিলিং স্টেশনটি।
তিনি আরও বলেন, সততা, স্বচ্ছতা ও গ্রাহকের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। অকটেন, পেট্রোল ও ডিজেল নিয়ে ২৪ ঘণ্টা গ্রাহকদের সেবা দেওয়ার প্রত্যয় রয়েছে প্রতিষ্ঠানের।
সম্রাট ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করা প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব। নবী-রাসূলদের ব্যবসায়িক আদর্শ ও জীবনাচরণ থেকেই তিনি ব্যবসার প্রতি অনুপ্রাণিত হয়েছেন বলে জানান।
তিনি বলেন, ‘আমি আল্লাহর দরবারে দোয়া করি, আমার এই প্রতিষ্ঠানটি যেন সম্পূর্ণ হালাল ও পরিচ্ছন্ন উপায়ে পরিচালনা করতে পারি। ব্যবসায় যেন বিন্দুমাত্র অসততা, প্রতারণা কিংবা সন্দেহজনক কোনো বিষয় না থাকে। সামান্য লাভের আশায়ও যেন কোনো গ্রাহককে ঠকানোর মানসিকতা তৈরি না হয়।’
তিনি আরও বলেন, ‘কোনো মানুষ যেন এক ফোঁটা পরিমাণও কম পেয়ে প্রতারিত না হন। লোভ কিংবা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা পরিচালনা করতে চাই না। যতদিন বেঁচে থাকব, হালাল উপার্জনের ওপর অটল থেকে ব্যবসা করতে চাই। যে ব্যবসায় মিথ্যা, প্রতারণা কিংবা অসততার আশ্রয় নিতে হয়, সেই ব্যবসার সঙ্গে আমি বা আমার পরিবারের কেউ কখনো যুক্ত হবে না।’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নিজের ও পরিবারের জন্য হালাল উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনার তৌফিক কামনা করেন এবং প্রতিষ্ঠানের সফলতার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
প্রসঙ্গত, সম্রাট ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও চিকিৎসাধীন থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে