দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

হারানো চাবি ও ব্যাগ খুঁজে দেবে গুগল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 01:28:25 am

গুগল আরও একটি নতুন ফিচার চালু করেছে। তাহলো হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পেতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাহায্য করবে। এই ফিচারটি হলো ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’। গত বছর এই ফিচার চালুর ঘোষণা দিয়েছিল গুগল।


অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্রাউডসোর্সড নেটওয়ার্ক ব্যবহার করে স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক জিনিস শনাক্ত করতে পারবেন। এমনকি হারিয়ে যাওয়া চাবি কিংবা ব্যাগ খুঁজে পেতে সহায়ক হবে এই ফিচার।এক ব্লগ পোস্টে ‘ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক’ ফিচার লঞ্চের ঘোষণা করেন গুগলের ভিপি ইঞ্জিনিয়ারিংয়ের এরিক কে। তিনি বলেন, ‘অ্যান্ড্রয়েড ডিভাইসের সম্পূর্ণ নতুন ‘ফাইন্ড মাই ডিভাইস’ চালু হচ্ছে। এই ফিচার এক বিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রাউডসোর্স নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী হারিয়ে যাওয়া ডিভাইস এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।’


ক্রাউডসোর্স নেটওয়ার্কের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ডিভাইস অফলাইনে থাকলেও শনাক্ত করতে পারে। অর্থাৎ স্মার্টফোন বা আনুষঙ্গিক ডিভাইস ট্র্যাক করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।আপাতত পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। ডিভাইস যদি বন্ধ রাখা হয় বা চার্জ শেষ হয়ে যায়, তাহলেও সেগুলো ট্র্যাক করতে অসুবিধা হবে না। বিশেষ করে ডিভাইস চুরি হলে এই ফিচার কাজে আসবে। ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে ‘ফাইন্ড নিয়ারবাই’ বাটন রয়েছে, যা ডিভাইসের সঠিক অবস্থান বের করতে সাহায্য করবে।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬১ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮০ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৬ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে