নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেন্টমার্টিনে খাদ্য পণ্য যাবে কক্সবাজার থেকে, গোলারচর দিয়ে হবে যাতায়াত

মিয়ানমার থেকে গোলাগুলির কারনে যাতায়াত ও পণ্য পরিবহন বন্ধ থাকা সেন্টমার্টিনে খাদ্য পণ্য যাবে কক্সবাজার থেকে। আর রোগীসহ যেকোনো জরুরী যাতায়াত হবে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর থেকে।


বুধবার (১২ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন মুঠোফোনে বলেন, ‘কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে দুটি বিশেষ নৌযানে করে খাদ্য পণ্য যাবে সেন্টমার্টিন।’


জরুরি যাত্রী যাতায়াত শাহপরীর দ্বীপের গোলারচর নৌরুট দিয়ে হবে জানিয়ে ইয়ামিন বলেন, বিষয়টির সমন্বয় করবে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর নৌপথে নিরাপত্তার দায়িত্ব দেখবে কোস্টগার্ড।


উদ্ভূত পরিস্থিতিতে নাফনদ পরিহার করার কথা বলছে জেলা প্রশাসন। সেইসাথে গোলাগুলির বিষয়ে মিয়ানমারকে অবহিত করা ও সামগ্রিক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।



এদিকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের মানুষ বন্দী হয়ে আছেন মাঝ সাগরে। পুরো দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে দ্বীপের ১০ হাজার বাসিন্দা। এক সপ্তাহ ধরে মূল ভূখণ্ড টেকনাফের সাথে নৌপথে যাতায়াত বন্ধ রয়েছে। দ্বীপ থেকে নিয়মিত নৌপথে যাতায়াত করার চেষ্টা করা হলে মিয়ানমার থেকে ছুঁড়া হচ্ছে উপর্যুপরি গুলি।



দ্বীপের বাসিন্দারা টেকনাফ থেকে কাঁচামাল এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এনে জীবনধারণ করে। এক সপ্তাহ নৌপথে কোন নৌযান চলাচল করতে না পারায় দ্বীপে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। একারণে পুরো দ্বীপবাসী আতঙ্কে দিনাতিপাত করছে।


সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা সিরাজুদ্দৌলা দ্বীপ মুঠোফোনে জানান, এখানে আমরা এখন বন্দি হয়ে আছি। দ্বীপের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা পাওয়া আমার অধিকার। আমার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব ও কর্তব্য।


আরেক বাসিন্দা কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার জয়নাল আবেদীন বলেন, কষ্টের কথা কাকে বলবো, কোনকিছু তো সমাধান হচ্ছে না। সবজি একদম শেষ, কাঁচাবাজার সব শেষ, গ্যাস শেষের পথে। জিনিসপত্রের সংকট হওয়াতে সবকিছুর দাম এখন অনেক বাড়তি। এক সপ্তাহ ধরে যাতায়াত বন্ধ থাকায় আমরা সকলে আতঙ্কিত।


সেন্টমার্টিন স্পিডবোট ও লাইফবোট সময়বায় সমিতির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, আমাদের দ্বীপে দুর্ভোগ এখন চরমে। প্রশাসনকে অনুরোধ জানাবো এসব নিরসনে এগিয়ে আসার।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টানা সাত দিন নৌ চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে।


তবে কক্সবাজার জেলা প্রশাসনের এক বৈঠকে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান দাবি করেছেন, সেন্টমার্টিনে খাদ্য সংকটের অজুহাতে অধিক লাভের জন্য দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে