কে কে পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ‎মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট ‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মানবতাবিরোধী কোনো অপরাধ তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী জনসচেতনতা বাড়াতে মসজিদে বক্তব্য দিলেন ইসলামপুর থানার ওসি নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি তা’মীরুল মিল্লাতের ছাত্রী ফাতেমার; পুলিশের বিরুদ্ধে উদ্ধারে ধীরগতির অভিযোগ চৌদ্দগ্রামে হত্যার মামলার পলাতক আসামি রুবেল চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার উখিয়ায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট || তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার জোরালো আহ্বান। মনে হয় মসজিদে আর নামাজ পড়তে পারবো না, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ ছিদ্দিক “দালাল নাকি পেশাজীবী: স্বাস্থ্যখাতে ওষুধ প্রতিনিধিদের বিতর্ক” শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার ৭ নম্বর ওয়ার্ডে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে আধুনিক সড়ক ও ড্রেনেজ প্রকল্পের কাজ শুরু গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত যশোরে শস্য বীমার ঘোষণা ও বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পীরগাছায় দক্ষিণ সুখানপুকুরে ৩১ সদস্যের মাদক প্রতিরোধ কমিটি গঠন কৃষক কার্ড হতে পারে কৃষি বিপ্লবের হাতিয়ার

আবারো দি‌ল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-06-2024 04:09:50 am

দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দেশ‌টিতে যাচ্ছেন সরকারপ্রধান। ঢাকার কূটনৈ‌তিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরের সত্যতা গণমাধ্যমকে নি‌শ্চিত করেছেন।


ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। দুই দি‌নের সফরে দেশটিতে যাচ্ছেন তি‌নি। দি‌ল্লি সফরের সম‌য় প্রধানমন্ত্রী ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সং‌শ্লিষ্ট সূত্রগু‌লো বলছে, দি‌ল্লি‌ সফরের সময় শেখ হা‌সিনা নরেন্দ্র মো‌দির স‌ঙ্গে বৈঠক করবেন। আশা করা হ‌চ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা দুই দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বি‌ভিন্ন ইস্যু তু‌লে ধরার সম্ভাবনা রয়েছে।


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হা‌সিনা মসনদে বসার পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি নাকি বেইজিং হবে, তা নিয়ে নানা আলোচনা ছিল। এ আলোচনার মধ্যে ভারতের নির্বাচন চলাকালীন গত মে মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে দিল্লি সফর করার আমন্ত্রণপত্র তুলে দেন। নির্বাচনের মাঝপথে নতুন সরকার নি‌শ্চিত না হওয়ার আগে বিদে‌শি কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল। হয়তো শেখ হা‌সিনা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে দি‌ল্লি। আমন্ত্রণপত্র পেয়ে জুনের ২১-২৩ এর মধ্যে প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে প্রস্তু‌তিও নিচ্ছিল ঢাকা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেন। আর আমন্ত্রণ জানান তার নতুন সরকা‌রের শপথ অনুষ্ঠানে।


বঙ্গবন্ধু কন্যাও আমন্ত্রণ গ্রহণ করে যোগ দেন মো‌দির শপথ অনুষ্ঠানে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর করেন জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। বহুপক্ষীয় ফোরামের বাইরে বঙ্গবন্ধুকন্যা প্রথম দ্বিপক্ষীয় সফর নি‌য়ে নানা আলোচনার ম‌ধ্যে সরকারপ্রধান গত এপ্রিলের শেষের দিকে ব্যাংককে প্রথম দ্বিপক্ষীয় সফর করেন। কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বলছে, মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর দি‌ল্লি যাওয়া সৌজন্য সফর বলে মনে করা হচ্ছে। তবে দিন দশকের মাথায় ফের সরকারপ্রধান দিল্লি যাবেন কিনা-তা নি‌য়ে সংশয় ছিল। ধারণা করা হচ্ছিল, পরবর্তী সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী দিল্লিতে দ্বিপক্ষীয় সফরে যাবেন। কিন্তু দুই বন্ধুপ্রতিম দে‌শের বেলায় সবই সম্ভব ব‌লেই হয়তো স্বল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রীর দি‌ল্লি যাওয়ার সিদ্ধান্ত হলো। সবশেষ, গত বছরের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে বিশেষ আমন্ত্রিত হয়ে দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী। যদিও সেটা ঠিক দ্বিপক্ষীয় সফর ছিল না। ২০২১ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন। এদিকে, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে মরিয়া হয়ে ওঠে দেশটি। গত রমজানের মধ্যেও প্রধানমন্ত্রীকে চীন সফর করার একটা ‘তড়িঘড়ি’ প্রস্তাব দেওয়া হয়। প‌রে জুলাই‌য়ে চী‌নের পক্ষ থে‌কে সরকারপ্রধানকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ গ্রহণ করেন সরকারপ্রধান। সবকিছু ঠিক থাক‌লে জুলাই‌য়ের দ্বিতীয় সপ্তাহে বেইজিং সফরে যাবেন প্রধানমন্ত্রী।


আরও খবর