দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় ধরাছোয়ার বাইরে দুই আসামী

সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় ধরাছোয়ার বাইরে দুই আসামী





সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় ধরাছোয়ার বাইরে রয়েছে দুই আসামী। জানা যায় গত ১০ই জুন সোমবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরস্থ মুজিবপার্কে বসে গল্প করছিলেন তরুণ-তরুণী। এমন সময় কয়েকজন যুবক তাদের পিছন থেকে ভিডিও করে। একপর্যায়ে তাদের মারধর ও গালিগালাজ করে। পরবর্তী সময়ে তাদের ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবী করে। ওই ঘটনায় ভিকটিম তরুণ বাদী হয়ে মামলা দায়ের করলে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গনমাধ্যম কর্মী পরিচয় দানকারী আফতাব উদ্দিন স্বেচ্ছায় থানায় আত্বসমর্পণ করেন। এ পর্যন্ত তিন আসামী কারাগারে থাকলেও ধরাছোয়ার বাইরে রয়েছে বাকি ২ আসামী। মামলায় ওই দুই আসামীকে অজ্ঞাত বলে চালিয়ে দেয়া হলেও প্রতিবেদকের কাছে সংগ্রহীত ভিডিও ফুটেজে দেখা যায় ওই দুই আসামী হচ্ছে রুহুল আমিন ও ইমাম হোসেন। 

ভিডিও দেখে পরিচয় শনাক্ত করা  গেলেও রহস্যজনক কারনে এখানো ধরা ছোয়ার বাইরে রয়েছে তারা। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের। তারা জানান, মুজিবপার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনাটি নেক্কারজনক। এ রকম ঘটনায় মানুষ পার্কে ঘুরতে আসলে ভয় পাবে। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত যারা ধরাছোয়ার বাইরে রয়েছেন তাদের দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানাই। 

এ ব্যপারে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ জানান, মুজিবপার্কের ঘটনায় আফতাব উদ্দিনকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে অনলাইন নিউজ পোর্টাল হাওড়বার্তার স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার-সম্পাদক এবং নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছে। তার মত একজন মানুষ বখাটে হতে পারে না। কেননা তার বিরুদ্ধে পূর্বে কোন বখাটেপনার অভিযোগ নেই। তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে ফাঁসানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাই। যারা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। আশা করি দ্রুত ততম সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া)   রাজন কুমার দাশ জানান, মুজিবপার্কের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।  বাকি দুইজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর