দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

নিহত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মৃত আলী আহমদের পুত্র মোহাম্মদ হোছন (৬০)।

শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার সময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ধুরুমখালী ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজী নুর মোহাম্মদের ছেলে মোঃ মফিজুর রহমান (৩৮) ও রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের সোনা মিয়ার স্ত্রী তৈয়বা বেগম (৩৫)

জানা যায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ধুরুমখালী ব্রিজ সংলগ্ন কক্সবাজার থেকে উখিয়াগামী মিনি পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী মোহাম্মদ হোছেন গুরুতর আহত হয়েছেন। এসময় আরও দুই যাত্রী আহত হন। গুরুতর আহত হোছেনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এতে আরও দুইজন আহত হয়।

Tag
আরও খবর