কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

এ সরকারের বিদায় না ঘটালে দেশের মানুষকে না খেয়ে মরতে হবেঃ মাহামুদা হাবিবা

দেশে দ্রব্য মূল্যের যে উর্ধ্বগতি তাতে সাধারন মানুষের পেটে আজ ভাত নাই। মানুষ ক্ষুধার জ্বালায় মরচ্ছে। এ সরকার বলছে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। এ সরকারের বিদায় না ঘটালে দেশের মানুষকে না খেয়ে মরতে হবে। আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকারের বিদায় ঘন্টা বাজাতে হবে। আপনারা কি ঘরে চুপ করে বসে থাকবেন? দেশে দুর্ভিক্ষ আসতে দিব না । তার আগেই এ সরকারের পতন চাই, বিদায় চাই। এ কথা গুলো বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গোদাগাড়ী উপজেলা কর্মি সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক মাহামুদা হাবিবা।

গোদাগাড়ী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে আজ বুধবার বিকেল ৩ টার সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে সভাপত্বিত করেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ বাবলুর। 

কর্মি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। এ সমাবেশকে জনসমুদ্রে পরিনত করতে হবে। আবারো প্রমান করে দিতে হবে রাজশাহীর মাটি বিএনপির ঘাটি। সমাবেশের আগে হরতাল দিয়ে যানবহন বন্ধ করে দিতে পারে। কিন্তু হরতাল দিয়ে পা বন্ধ করে দিতে পারবে না। প্রয়োজন বোধে পায়ে হেটে বিভাগীয় সমাবেশে উপস্থতি হয়ে দেখিয়ে দিতে হবে গোদাগড়ীর মানুষকে হরতাল দিয়ে থামিয়ে রাখা যাবে না।

কর্মি সম্মেলনে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, আল-আমিন সরকার টিটো, রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু। 

রাজশাহী কৃষক দলের সদস্য গোলাম দোস্তগীর রানার সঞ্চালনায় অরো উপস্থিত রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হজরত আলী, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তোজাম্মেল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতানুল বাসার, রাজশাহী কৃষক দলের সদস্য জাকারিয়া মেম্বার, আমিনুল ইসলাম মিলন, গোদাগাড়ী পৌর যুবদলের সাবেক সভাপতি ফরিদ ডাক্তার, কাকন পৌর সভার কাউন্সিলার সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জুলফিকার আলী ভুট্টুসহ ইউনিয়ন ও  ওয়ার্ড কৃষক দলের হাজার হাজার নেতা কর্মি। 


Tag
আরও খবর