দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইসসহ ইজিবাইক চালক আটক

কক্সবাজারের রামুতে ৪ কোটি ৯৫ লাখ টাকার আইস নিয়ে এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ জুন) এই অভিযান চালানো হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।


বিজিবি জানায়, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের দক্ষিণ দিকে ধুরুমখালী ব্রীজের উপর একটি ইজিবাইক থামানো হয়।


এ সময় ইজিবাইকের চালককে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশী করে চালকের সিটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৯৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় ওই ইজিবাইকের চালক মে. রাসেলকে। সে উখিয়া বালুখালী ময়নার ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।


আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর