দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রামুতে নবদম্পতিকে জবাই করে হত্যা

কক্সবাজারের রামুর দুর্গম জনপদ ঈদগড় ইউনিয়নে নবদম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনাটি ঘটে।


নিহত দম্পতি হলেন- রুবিনা আকতার (১৭) ও নুর মোহাম্মদ (১৮)। রুবিনা আকতার বাইশারি ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা কামাল হোছেন ও ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে। নুর মোহাম্মদ চট্রগ্রামের রাউজানের বাসিন্দা। রুবিনা আকতার ও নুর মোহাম্মদ প্রেমের সম্পর্কে জড়িয়ে অপরিনত বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।


ঈদগড় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে প্রশাসনকে অবহিত করি। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডির টিম রয়েছে।


ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে। তিনি দোষীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে বলেন, রহস্য উদঘাটনে ইউনিয়ন পরিষদ সবসময় প্রশাসনকে সহযোগিতা করবে।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর