আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ্যাপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী


এ্যাপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট এর (২০০৬-০৭হতে ২০১৯-২০ শিক্ষা বর্ষের)প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১৯জুন)এ্যাপটাচ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নয়নপুর ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠানটি বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।এবং উল্লেখিত যে বাংলাদেশে এই প্রথম কোন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্না করা কৃতী শিক্ষার্থী ও গর্বিত অ্যালামনাইদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হলো। 

দিবসের শুরুতে রেলি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন প্রযুক্তির সানিধ্যে থেকে হাতে কলমে শিক্ষাই হলো কারিগরি শিক্ষা । চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এবং বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। উন্নত বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভুমিকা অপরিসীম ।শুধু সাধারন সার্টিফিকেটধারী শিক্ষিত বেকারের সংখ্যা অনেক।কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকারের সংখ্যা অনেক কম।এছাড়াও আলোচকবৃন্দরা বলেন এসব অনুষ্ঠান প্রত্যেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত হওয়া উচিত। আলোচনা সভায় এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বলেন ২০০৬সাল হতে  দিনাজপুরের এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষতার সাথে ৪বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রেখে আসছে।অন্যান্য বক্তারা হলেন পরিচালক মোঃ তারেক ইবনে নাসিম,অধ্যক্ষ প্রৌকশলী জয়ন্ত কুমার সরকার,উপাধ্যক্ষ নারাজ শাপলাসহ ইনস্টিটিউটের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাগন।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানটি সাংস্কৃতিক অনুষ্ঠান,ফান গেম,ফ্রি রেফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে শেষ হয় ।

Tag
আরও খবর