কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটের কালাইয়ে প্রতারণা এবং হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের কালাইয়ে ভাতিজি ও জামাতার বিরুদ্ধে প্রতারণা এবং হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন আপন চাচা।

শনিবার দুপুরে কালাই উপজেলার পাঁচশিরা এলাকায় সংবাদ সম্মেলনে ভ’ক্তভোগী মোঃ আশরাফ আলী (৬৭) বলেন, তারা সহোদর চার ভাইয়ের মধ্যে আফছার আলী, গোলজার রহমান ও আশরাফ আলী তিন ভাই যৌথভাবে সমান মালিকানা/অংশীদারিত্বে পাঁচশিরা বাজারে মেসার্স ভাই ভাই ভ্যারাইটি স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসাকালীন ২০১১ সালের ২৪ জানুয়ারি গোলজার রহমান ইন্তেকাল করায় তার প্রথম পুত্র মোঃ মোামন ইসলাম (২৮) ওয়ারিশ সূত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার হয়। 

ব্যবসা পরিচালনাকালীর সময় আমার ভাই আফছার আলীর ব্যক্তিগত দরকারে বিশেষ প্রয়োজনে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে মার্কেন্টাইল ব্যাংক কালাই শাখা থেকে ৫৫,০০০,০০ (পঞ্চান্ন লক্ষ) টাকা সিসি ঋণ গ্রহণ করেন। যাহার হিসাব নং: ১৩৪২৭৭৫৩৩৬৫২৯২৭। উক্ত ঋণের টাকা আফছার আলী নিজে পরিশোধ করবেন বলে প্রয়োজনীয় ডকুমেন্টে আমার এবং আমার ছোটভাই মৃত গোলজার রহমানের স্ত্রী ও দুই পুত্রের নিকট থেকে জামিনদার হিসেবে স্বাক্ষর নিয়েছিলেন। এমতাবস্থায় ২০২৪ সালের ৮ এপ্রিল আফছার আলীর ইন্তেকালের পর উক্ত ঋণের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বর্গগণসহ আমরা উভয়পক্ষ ঘরোয়া বৈঠকে বসলে আফছার আলীর স্ত্রী মাহফুজা বেওয়া ও তিন মেয়ে পারভীন আক্তার, পারুল আক্তার, আয়েশা সিদ্দিকা এবং দুই জামাতা মেহেদী মাসুদ ও মোক্তার হোসেনগণ উক্ত ঋণের দ্বায়ভার গ্রহণ করে সমুদয় টাকা পরিশোধ করবেন মর্মে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে জামাতা মেহেদী মাসুদ ও মোক্তার হোসেন দুটি চেক প্রদান করেন। 

এরপর তারা ঋণের টকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ প্রদান করলে আমরা তাদের সাথে আলোচনা করতে গেলে গত ১৬ মে বেলা ১১ টার দিকে তারা আমার ছেলে জনি আহম্মেদ ও ভাতিজা মোমিন ইসলামকে মারপীট করে বিভিন্ন হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদান করে। এমতাবস্থায় আমাদের সহযোগীতা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনিত অনুরোধ জানিয়েছেন আশরাফ আলী।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ১৪ মিনিট আগে