সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে প্রকশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

"ব্যাংক কর্মকর্তার নামে অর্থ কেলেঙ্কারির অভিযোগ" শিরোনামে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীর পরিবার। মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের হাবিবুর রহমান বলেন, আমার ছেলে মোস্তাফিজুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জয়পুরহাট সদর উপজেলার পুরনাপৈল শাখায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বেশকিছুদিন পূর্বে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। চলতি মাসের (৮ জুন) বিভিন্ন প্রিন্ট ও অনলাইনে গণমাধ্যমে জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার নামে অর্থ কেলেঙ্কারির অভিযোগ" এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উক্ত সংবাদে আমার ছেলে মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয় যা ভিত্তিহীন উক্ত ঘটনার সঙ্গে আমার ছেলে জড়িত নয়।

তিনি আরো বলেন,  আমার ছেলে উক্ত শাখার কোন কর্মকর্তার নয় তবে সে ওই ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী ছিলেন।  অর্থ কেলেঙ্কারির সাথে তার কোন সম্পর্ক নেই তবুও তাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

Tag
আরও খবর