নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজার সৈকতে আছড়ে পড়ছে বিষাক্ত ‘লাল জোয়ার

কক্সবাজার সমুদ্র সৈকতজুড়ে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের বিষাক্ত ‘লাল জোয়ার’। গত দুই দিন ধরে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত অন্তত ৮০ কিলোমিটার সৈকতজুড়ে এই বিষাক্ত লাল জোয়ার এর বিষয়টি লক্ষ করছেন স্থানীয় পরিবেশকর্মী ও গবেষকরা। বঙ্গোপসাগরে হার্মফুল এলগাল ব্লুম বা এক ধরনের ক্ষুদ্র উদ্ভিদের ব্যাপক বংশবৃদ্ধির কারণে এ ঘটনা ঘটছে বলে মনে করেন গবেষকরা। গতকাল মঙ্গলবার সকাল ও বিকেলের সামুদ্রিক জোয়ারের সময় কক্সবাজার শহরের সুগন্ধা, লাবণী, কলাতলী ও দরিয়ানগর পয়েন্ট সমুদ্র সৈকত সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কক্সবাজারের উপকূলবর্তী বঙ্গোপসাগরের পানির রঙ হলুদাভ হয়ে গেছে। এসব পানিতে প্রচুর ফেনাসহ এক ধরনের ক্ষুদ্র ও মৃত উদ্ভিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।


কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম বলেন, গত দুইদিন ধরে বঙ্গোপসাগরের পানি হলুদাভ হয়ে পড়েছে। সাগরের পানিতে ফেনা জাতীয় ময়লা আবর্জনা দেখা যাচ্ছে। দরিয়ানগর এলাকার বোট শ্রমিক আবু তাহের জানান, গত ২ দিন করে সাগরের পানির রঙ ঘোলাটে হয়ে পড়েছে। জোয়ারের সাথে দরিয়ানগর বড়ছড়া খালে প্রচুর ফেনাযুক্ত ময়লা পানি ঢুকেছে। এই খালে কেউ নামলেই চুলকানি হচ্ছে। একই তথ্য জানান উখিয়ার সোনারপাড়া এলাকার মৎস্যজীবী নুরুল কাদের। তিনি বলেন, গত দুইদিন ধরে সাগর ও রেজু নদীর পানির রঙ হলুদাভ হয়ে পড়েছে। এই দূষিত পানিতে নামলেই চুলকানিসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। টেকনাফের শামলাপুর সৈকতেও একই ধরনের জোয়ার আছড়ে পড়ছে বলে জানান শামলাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এমএ মনজুর। এর আগে গত মাসের শেষ দিকেও কক্সবাজার শহরের লাবণী ও সুগন্ধা পয়েন্ট সৈকতে লাল জোয়ার আঁচড়ে পড়ার তথ্য জানান বোরির সমুদ্রবিজ্ঞানীরা। তাদের মতে, এই ফাইটোপ্লাংক্টন ব্লুমের জন্য এস্টেরিওনেলোপসিস গ্ল্যাশিয়ালিস নামের ডায়াটমই এককভাবে দায়ী প্রজাতি। এই প্রজাতি ছাড়া অন্যকোনো ক্ষতিকর ফাইটোপ্লাংক্টন প্রজাতির অস্তিত্ব কক্সবাজার বঙ্গোপসাগরে ধরা পড়েনি।


এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের সচিব ও সমুদ্রবিজ্ঞানী বেলাল হায়দর বলেন, এক ধরনের ক্ষতিকর ফাইটো প্লাংকটনের (উদ্ভিজ্জ অনুজীব) কারণে সাগরের পানির রঙ হলুদ বা বাদামিতে রূপান্তরিত হয়। আর সেই বাদামি বা হলুদ পানির জোয়ারই বিশ্বব্যাপী ‘লাল জোয়ার’ নামে পরিচিত। সাগরের পানিতে হার্মফুল এলগার্ল ব্লুম বা এইচএবি ঘটলেই লাল জোয়ারের সৃষ্টি হয়। এ কারণে সাগরের মাছসহ অন্যান্য প্রাণীর জীবন হুমকির মুখে পড়ে।


আবহাওয়াগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাগরগুলোতে মাঝেমধ্যেই ‘লাল জোয়ার’ এর ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান ড. শফিকুর রহমান। তিনি বলেন, ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকলে কূলবর্তী সাগর ও নদীতে এক ধরনের ক্ষতিকর ফাইটো প্লাংকটন (উদ্ভিজ্জ অনুজীব) বিস্তার করে। হলুদ বা বাদামি রঙের হার্মফুল এলগার্ল ব্লুম বা এইচএবি অনিয়ন্ত্রিত পর্যায়ে পৌঁছালেই এই লাল জোয়ারের সৃষ্টি হয়। নদীর স্বাদু পানি যখন সমুদ্রের লবণাক্ত ভারী পানির সাথে মিশে, তখন সেটি সমুদ্রের পানির কলামে হরাইজন্টালি বা আনুভূমিকভাবে স্তর পুনঃবিন্যাস (স্ট্রেটিফিকেশন) না করে ভার্টিক্যালি বা উল্লম্বভাবে বিন্যস্ত হলেই সাগরের পানিতে অক্সিজেন শূন্যতা তৈরি হয়।


সমুদ্রবিজ্ঞানীরা ২০২১ সালের ফেব্রুয়ারির শেষদিক থেকে কক্সবাজার সৈকতে এই লাল জোয়ার এর বিষয়টি লক্ষ্য করছেন। গত বছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহর শুরুতেও কক্সবাজার শহরের লাবণী ও সুগন্ধা পয়েন্ট, দরিয়ানগর, হিমছড়ি ও পেঁচারদ্বীপ সৈকতে বঙ্গোপসাগরের বিষাক্ত ‘লাল জোয়ার’ আঁচড়ে পড়ে। এরআগে গত এপ্রিল মাসেও কক্সবাজার সৈকতে লাল জোয়ার আচড়ে পড়ে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে