কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন আড়িয়াল খাঁ নদের সুন্দর দৃশ্য পীরগাছায় ৫ ডিসেম্বর আব্দুল্লাহ আল আমিনের তাফসির মাহফিল মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

আয়-ব্যয় বেড়েছে আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-06-2024 07:23:35 am

২০২৩ অর্থবছরে ২৭ কোটি ১৪ লক্ষ টাকা আয়ের বিপরীতে ৯ কোটি ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।


বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নির্বাচন কমিশন অফিসে ২০২৩ সালে আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান।


তিনি জানান, ২০২৩ সালে দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লক্ষ ৪৫ হাজার টাকা। যেখানে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকা। আর বছর শেষে মোট ২১ টি একাউন্টে ৯০ কোট ৫৫ লাখ ৩১ হাজার টাকা জমা ছিল।


নির্বাচন কমিশনে আসা পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।


এর আগে, ২০২২ সালে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় করে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা।


একই সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয়, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয় করে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।


বছর শেষে দলটির আয়-ব্যয় শেষে উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। বছর শেষে স্থিতি ছিল ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা

আরও খবর