দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

টেকনাফ সীমান্তে আতঙ্ক, শঙ্কা রোহিঙ্গা অনুপ্রবেশের

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত মংডুর সংঘর্ষে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মংডুর রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড।


স্থানীয় সূত্রে জানা গেছে, আরাকান আর্মি সম্প্রতি মংডু শহরের নিয়ন্ত্রণ নিতে সামরিক বাহিনীর ওপর তুমুল হামলা চালায়। শহর রক্ষায় তারাও পাল্টা জবাব দেয়। বিদ্রোহীদের হটাতে জান্তা বাহিনী আকাশপথে হামলা জোরদার করেছে। ফলে মংডু শহরের সুদাপাড়া, হাদিবিল, নুরুল্লাপাড়া, হাইরপাড়া, মুন্নীপাড়া, সাইরাপাড়া, ফাতনজা, ফেরানপ্রু, সিকদারপাড়া, হাঁড়িপাড়া ও হেতিল্লাপাড়ার বাসিন্দারা গ্রাম ছেড়ে পালাচ্ছেন। তাদের অনেকে বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। ফলে টেকনাফে রোহিঙ্গার পাশাপাশি মিয়ানমার বিজিপি সদস্যদের অনুপ্রবেশের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, রাখাইনে যুদ্ধের জেরে মংডু ও বুথিডংয়ে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা আটকা পড়েছে। গতকাল ভোরে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের প্রতিহত করে বলে স্থানীয়রা জানিয়েছেন।


৮ এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর বলেন, কয়েক মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলছে। সাধারণ রোহিঙ্গারা টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। আমাদের দিকেও আসার চেষ্টা করছে। তবে আমরা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছি।


সীমান্তের বাসিন্দারা জানান, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে দক্ষিণ-পূর্ব এবং সাবরাংয়ের পূর্বে নাফ নদের ওপারে মংডু শহরের অবস্থান। মংডু শহরের নাফ নদ দিয়ে প্রবেশপথ খায়েনখালী খালের মোহনায় অনেক রোহিঙ্গা জড়ো হয়েছেন। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নবী হোসেন বলেন, শুনেছি, বেশ কয়েকজন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মঙ্গলবার রাতভর ওপারে গোলাগুলি হয়েছে। বুধবার সকাল থেকেও থেমে থেমে গোলাগুলি হচ্ছে। ফলে বিজিবি বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে সাধারণ মানুষের চলাচল বন্ধ রেখেছে। রাখাইনে বিকট বিস্ফোরণের ফলে টেকনাফ সীমান্তের মানুষ ভয়ে আছে বলে জানিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান।


টেকনাফ ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দু’পক্ষের গোলাগুলিতে অনেক রোহিঙ্গা মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই। রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে আসছে। এপারে আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তাদের নিরুৎসাহিত করছি।


আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, রাখাইন থেকে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে জান্তা ও বিদ্রোহীরা যুদ্ধের নামে নাটক করছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান রাখছি, মিয়ানমারে সেফজোন গড়ে তুলে রোহিঙ্গাদের সেখানে বসবাসের সুযোগ দেওয়া হোক।


বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।


টেকনাফের ইউএনও আদনান চৌধুরী বলেন, ‘সীমান্তে গোলার বিকট শব্দ বৃদ্ধি পেয়েছে। তবে মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হচ্ছে

আরও খবর