নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রোহিঙ্গা ক্যাম্পে চুরিকাঘাতে এক রোহিঙ্গা নি’হত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের চুরিকাঘাতে একজন রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্ট ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ সালেক। সে ওই ক্যাম্পের মোহাম্মদ নুর আলমের ছেলে। সূত্র জানিয়েছে, ভোরের সময় মোহাম্মদ সালেক রোহিঙ্গা ক্যাম্পের বি-৫০ ব্লক থেকে তার নিজস্ব ব্লকে আসার সময় পথে তিন-চারজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে চুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই মৃত্যুবরণ করেন। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


হুমায়ুন কবির জুশান


উখিয়া কক্সবাজার।


০১৮১৯৫১৬০২০।


চুরি করতে নিষেধ করায় অভিমানে ক্যাম্পে এক রোহিঙ্গা যুবকের আত্নহত্যা


হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার) তারিখঃ- ২৮-০৬-২০২৪ ইং।



উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এইচ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইসমাইল (২১)। সে ওই ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে। জানা গেছে, ক্যাম্পের বিভিন্ন জায়গায় চুরি করত ইসমাইল। ছেলের এমন কান্ড নিয়ে বিব্রত ও লজ্জিত ছিল বাবা-মা। এক পর্যায়ে তারা ছেলেকে বকাবকি করেন এবং চুরি করতে নিষেধ করেন। পরে বাবা-মার ওপর অভিমান করে নিজ ঘরে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর