দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সাংবাদিক সংসদ কক্সবাজার এর কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

সাংবাদিক সংসদ, কক্সবাজার এর নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার, এম.এ সাত্তার, কোষাধ্যক্ষ আমিনুল কবির, দপ্তর সম্পাদক কফিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউছুপ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা ও নির্বাহী সদস্য সরওয়ার সাকিব।


সভায় বক্তারা বলেন, ‘বিশ্বায়নের এই যুগে বদলেছে সাংবাদিকতার প্যাটার্ন। তাই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তবে এ ক্ষেত্রে নীতি—নৈতিকতা ধরে রাখতে হবে। উন্নয়ন সাংবাদিকতার জন্য আরো বেশি পরিশ্রম ও প্রশিক্ষণ প্রয়োজন।’


সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো— সংগঠনের ব্যাংক একাউন্ট খোলা, নিবন্ধন এবং স্থায়ী অফিস নেয়া ও শিগগিরই নতুন কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান করা। পরে কোষাধ্যক্ষ আমিনুল কবির সদ্য অনুষ্ঠিত সংগঠনের এক যুগপূর্তি উৎসব—২০২৪ এর আয়—ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Tag
আরও খবর