দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

গত কয়েক মাস আগে আপন বড় ভাইকে এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়ে দেন ছোট ভাই হারুন। সেই টাকা পরিশোধ না করে পালিয়ে যান বড় ভাই ও তার স্ত্রী। এনজিও কর্মকর্তাদের ঋণ পরিশোধের চাপ এসে পড়ে হারুনের ঘাড়ে। এ চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ছোট ভাই হারুন।


হারুনের প্রতিবেশীরা জানান, লাপাত্তা ভাইকে না পেয়ে হারুনকেই কিস্তির টাকার জন্য চাপ দিতো এনজিও কর্মকর্তারা। প্রতিদিন এনজিও সংস্থার কর্মকর্তাদের নানা চাপ সহ্য করতে না পেরে নিজের স্ত্রীও চলে যান বাপের বাড়ি। এনজিও কর্মকর্তাদের ঋণের চাপে একে একে সকলেই দূরে সরে যায়। মানসিক চাপ বাড়তে থাকে হারুনের। সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মুক্তি নেন এ যন্ত্রণা থেকে। এমন একটি করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে চকরিয়া উপজেলার ডোলাহাজারা ইউনিয়নে।


এ ঘটনায় হারুনের স্ত্রী বাকরুদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের পাশে বসে স্বামীর লাশের অপেক্ষা করছেন।


শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার সময় দুলহাজারা ইউনিয়নের এই ঘটনাটি ঘটে।


হারুনের এক প্রতিবেশী জানান, হারুন তার বড় ভাইকে গ্রামীণ ব্যাংক, প্রত্যাশী সহ কয়েকটি এনজিও সংস্থা থেকে আড়াই লক্ষ টাকা ঋণ নিয়ে দেন। পরবর্তীতে সেই টাকা পরিশোধ না করে স্বামী স্ত্রী দুজনে পালিয়ে যান। এ ঘটনায় গত কয়েক মাস ধরে এনজিও সংস্থার কর্মকর্তারা হারুনের উপর চাপ সৃষ্টি করে। অনেক সময় এনজিওর কর্মকর্তাদের ভয়ে হারুনের পরিবারকে প্রতিবেশীদের বাড়িতে লুকিয়ে থাকতে হতো। হারুনের স্ত্রীও বাপের বাড়ি চলে যান এই মানসিক চাপ সহ্য করতে না পেরে। দিনমজুর হারুনের উপর নেমে আসা এমন মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।


কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে হারুনের লাশ। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ ফিরিয়ে দেওয়া হবে।

আরও খবর