ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার- সংবাদ সম্মেলনে খাতুনগঞ্জ আড়তদার সমিতি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

 



 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও সীতাকুণ্ডের দারোগাহাটের ওজন স্কেলের কারণে ৬ চাকার ট্রাক-কাভার্ডভ্যানে ১৩ টনের বেশি পণ্য আনতে পারছেন না। দেশের আর কোথাও ওজন স্কেল না থাকায় চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

৩ নভেম্বর ( বৃহস্পতিবার   ) চট্টগ্রাম  চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।

   ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে চাক্তাই খাতুনগঞ্জের ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে 

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এই ওজন স্কেল ব্যবসায়ীদের কাছে বিষফোঁড়ার মতো। দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে জিডিপিতে চট্টগ্রামের অবদান প্রায় ১২ শতাংশ।

আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮৫ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বন্দরসহ নানা অবকাঠামো গড়ে উঠেছে। ইস্পাত, সিমেন্ট, রড, জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙাসহ বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। চাক্তাই খাতুনগঞ্জ ও কোরবানিগঞ্জে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার ও পাহাড়তলীতে চালের পাইকারি বাজার গড়ে উঠেছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা শিল্পের কাঁচামাল ও সব ধরনের পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হয়ে থাকে। তাই ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধক ওজন স্কেল প্রত্যাহার করা জরুরি।  

তিনি বলেন, একসময় চাক্তাই খাতুনগঞ্জে সিংহভাগ বাণিজ্য হতো নৌপথে। এখন কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ ও নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে নৌপথে পণ্য পরিবহন হচ্ছে। তবে খালের মুখে স্লুইসগেটের কারণে বড় নৌযান ভেতরে ঢুকতে পারছে না। ছোট নৌকায় পণ্য নিয়ে সেগুলো বড় নৌকায় তুলতে হচ্ছে। এতে পরিবহন খরচ বাড়ছে। নানা কারণে চাক্তাই খাতুনগঞ্জে নৌপথে পণ্য পরিবহন হচ্ছে মাত্র ১০ শতাংশ।  

জলাবদ্ধতা প্রসঙ্গে বলেন, কর্ণফুলী নদীতে পানি ধারণক্ষমতা কমে গেছে। ফলে বৃষ্টি ছাড়াই নিচু এলাকার দোকান ও গুদামে জোয়ারের পানি ঢুকছে। এতে ব্যবসায়ীরা বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। চার বছরেও সিডিএ স্লুইসগেটের নির্মাণকাজ শেষ করতে পারেনি। আমরা দ্রুত কাজটি শেষ করার জোর   দাবি জানাচ্ছি। 

 উক্ত  সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর